ভিয়েনা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ৫৪ সময় দেখুন
ঢাকা প্রতিনিধিঃ আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে। সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে। শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। এর পর একে একে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীরা অনেকেই কান্না করছেন। অনেকেই মালামাল বের করার চেষ্টাও করেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য মুখে অক্সিজেন মাস্ক ও পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুনের মধ্যে গিয়েছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন নেভাতে গিয়ে ইতোমধ্যে আমাদের ফায়ার ফাইটার সাতজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারও নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা। এ রিপোর্ট লেখার সময়ও আগুনে পুড়ছিল ঢাকা নিউ সুপার মার্কেট। প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে পাশে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। ঈদের আগে মার্কেটে লাগা আগুনে নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কান্নায় চারপাশ ভারি হয়ে উঠেছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস/এম আর  

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেটের সময় ০২:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩