ভিয়েনা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে

মনপুরায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ৮০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় গলায় ফাঁস দেওয়া গোলাম রাব্বি (২২) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার (২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পেছনের একটি গাছের সঙ্গে রশি পেঁচানো মরদেহ দেখে স্থানীয়রা। তার গলায় ফাঁস লাগানো দাগ রয়েছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গোলাম রাব্বি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে এবং মনপুরা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের বরাতে ওসি জানান, রাব্বি একটি স্মার্টফোন ব্যবহার করত। কয়েকদিন আগে ওই ফোনটি নষ্ট হয়ে যায়। এরপর তার পরিবারের কাছে নতুন একটি স্মার্টফোন কিনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে৷ কিন্তু তার প্রবাসী বাবা নতুন ফোন কিনে দিতে অস্বীকৃতি জানান। যার ফলে রাগ-ক্ষোভে সে আত্মহত্যা করেছে।

তবে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে প্রেম গঠিত কারনে রাব্বি আত্মহত্যা করেছে। তার সঙ্গে যার প্রেমের সম্পর্ক রয়েছে সেই মেয়েটির অন্যত্রে বিয়ে হয়ে যাচ্ছে। এ ক্ষোভে সে আত্মহত্যা করেছে। তবে প্রেম সংক্রান্ত কোনো বিষয় তাদের জানা নেই বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনপুরায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেটের সময় ১১:৪৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩