ভিয়েনা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় শিশু সহ আহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • ৪৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিশু ও নারী সহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সাইফুদ্দিন গাজী (২৫) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি শুক্রবার (৩১মার্চ) দুপুরে উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের। জানা গেছে, স্থানীয় মতিউর রহমান গাজী ও দেলোয়ার হোসেন গাজীর মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়।

আহত সাইফুদ্দিন গাজীর বড় ভাই কামরুল গাজী জানান, জমি নিয়ে বিরোধের মীমাংসার জন্য গত বৃহস্পতিবার (৩০মার্চ) স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। কিন্তু প্রতিপক্ষ দেলোয়ার গাজীরা ওই সালিশের সিদ্ধান্ত অমান্য করে উঠে যায়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের দেলোয়ার গাজী ও তার লোকজন আমাদের বাড়ির পিছনের জমি দখল করতে যায় । এতে বাঁধা দিয়ে চলে গেলে সেখানে থাকা আমার কন্যা কারিমা আক্তার(৬) কে হত্যার উদ্দেশ্যে আছরে দেয়। এ নিয়ে আমার ছোট ভাই জিজ্ঞাসা করলে প্রতিপক্ষের ৭—৮ জন এসে তাকেসহ আমার পিতা মতিউর রহমান ও স্ত্রী শারমিন আক্তার (২৫) কে মারধর করে আহত করে ।

এ বিষয়ে জানতে প্রতিপক্ষের হাকিম গাজীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে সামান্য ঠেলাঠেলি হয়েছে। কাউকে মারধর করা হয় নি। বরং তারা আমাকে ও আমার ভাই হাকিম গাজীকে মারধর করেছে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বিষয়টি জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। কোনো অভিযোগ না পাওয়ার কথা জানান তিনি। বলেন, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় শিশু সহ আহত ৫

আপডেটের সময় ০৫:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩