ভিয়েনা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভান্ডারিয়ায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ৪৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। বুধবার (২৯মার্চ) দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়ির ওসমান গনির পুত্র হাসিবুল মোল্লা (১১) এবং তেলিখালী ইউনিয়নের এসমাইল হাওলাদারের পুত্র নুর মোহাম্মদ আলী (১০)। তারা দু’জনই প্রাইমারী বিদ্যালয়ের ছাত্র ও সম্পর্কে মামা-ভাগ্নে। নুর মোহাম্মদ আলী ঢাকার পড়াশোনা করত।

নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানায়, ওই দিন দুপুর দেড়টার দিকে তারা বাড়ির সামনে খালে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খাল থেকে দু’জনকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

আপডেটের সময় ০১:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩