ভিয়েনা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

শৈলকুপায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ৪৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কম পরিশ্রম, অন্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ ও রোগবালাই কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের ঝিনাইদহের শৈলকুপায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,ভুট্টা চাষে কৃষকদের সহায়তা অব্যাহত থাকায় আগের চেয়ে উৎপাদনও বেড়েছে। এ বছর উপজেলার পৌরসভা সহ ১৪টি ইউনিয়নে ভুট্টা চাষ হয়েছে ৫শ ৫০ হেক্টর জমিতে। যা গতবছরের তুলনায় দ্বিগুন। গড় ফলন প্রতি হেক্টর জমিতে ১১টন বলে ধারণা করা হচ্ছে। এবছর সরকারী প্রনোদনা হিসেবে ২শ কৃষককে ভুট্টা বীজ, সার দেওয়া হয়েছে। এবার ডন ১১১,ডন ১১২,এনএইচ ৭৭২০,বিআর ৯২১৭,তাসলিম এইচ ৫৫,বিকেছি ৫১৬৫,বিকেছি ৮২২৫,পেট্ট্রোকেম ৩৩৫০ জাতের ভুট্টা বেশি চাষ করা হয়েছে। অনুকুল আবহাওয়া, কম খরচে অধিক ফলন,

হুদা কুশবাড়িয়া গ্রামের হাবিবুর রহমান বলেন, চলতি মৌসুমে পাঁচ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে ৪০ থেকে ৫০ মন ভুট্টা উৎপাদন হবে বলে ধারণা করছি। সরকারীভাবে কিছু ভুট্টার বীজ পেয়েছিলাম। বাকি বীজ বাজার থেকে কিনেছিলাম। আগামীবছর বছর আরও বেশী জমিতে চাষ করার ইচ্ছে আছে।

মালিথীয়া গ্রামের মুনতাসিরুল বলেন, ১ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। সবমিলিয়ে খরচ হয়েছে ১০ হাজার টাকা। খরচ কম লাভ বেশি হওয়ায় এখন অনেকেই এই ভুট্টা চাষের দিকে ঝুকছে। প্রতি বিঘা জমিতে উৎপাদন ভাল হলে ৪০ থেকে ৫০ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারবো।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান বলেন, কম পরিচর্যায় উৎপাদন বেশি হওয়ায় কৃষকও লাভবান হয়ে ভুট্টা চাষে ঝুঁকছে । অন্যান্য বছরের তুলনায় এ উপজেলায় এবার দ্বিগুন পরিমাণ ভুট্টা চাষ হয়েছে। কৃষি অফিস সাধ্যমত চেষ্টা করে ভুট্টা চাষিদের নানারকম পরামর্শ দিচ্ছে। এবছর সরকারী প্রনোদনা হিসেবে ২শ কৃষককে ভুট্টা বীজ, সার দেওয়া হয়েছে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

আপডেটের সময় ০৬:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩