ভিয়েনা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

১০০ কোটির পথে অজয়-টাবুর ‘দৃশ্যম ২’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৫৯ সময় দেখুন

বিনোদন ডেস্ক: ভারতের বক্স অফিসে বাজিমাত করলেন সুপারস্টার অজয় দেবগন। তাঁর অভিনীত ‘দৃশ্যম ২’ বেশ ভালো আয় করেছে।

বলিউডের প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা বলছে, বাণিজ্য পূর্বাভাস বলছে, মুক্তির প্রথম দিনে ১৮ নভেম্বর অজয় দেবগনের ‘দৃশ্যম ২’ ১৪.৫০ কোটি থেকে ১৫ কোটি রুপি সংগ্রহ করেছে। ধারণা করা হয়েছিল, অন্তত ১২ কোটি রুপি সংগ্রহ করবে। সেই অনুমান অতিক্রম করেছে।

মুক্তির প্রথম তিন দিনই ভারতের বক্স অফিসে বাজিমাত করেন সুপারস্টার অজয় দেবগন। তাঁর অভিনীত ‘দৃশ্যম ২’ বেশ ভালো আয় করে। সাপ্তাহিক ছুটির দিনে রোববার বক্স অফিস সূচকে এগিয়েছে তরতর করে। গতকাল সোমবারও বেশ ভালো সংগ্রহ করেছে সিনেমাটি। বাড়ছে অঙ্কের ঘর। শতকোটির দিকে নজর এ সিনেমার।

বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে এ সিনেমার দারুণ রিভিউ দিয়েছেন। পাঁচে চার স্টার দিয়েছেন তিনি। আহ্বান জানিয়েছেন, সিনেমাটি দেখতে। তাঁর হিসাবে গতকাল এ সিনেমা সংগ্রহ করেছে ১৫.৩৮ কোটি রুপি। মুক্তি পেয়েছে তিন হাজার ৩০২ স্ক্রিনে।

এদিকে হিন্দুস্তান টাইমস বলছে, প্রতি শুক্রবার যখন কোনও সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়, কলাকুশলীরা একটাই জিনিস প্রার্থনা করেন, যাতে সিনেমা অনলাইনে ফাঁস না হয়। কিন্তু ‘দৃশ্যম ২’ ছবির ক্ষেত্রে সে আশঙ্কা সত্যি করে এইচডি ভার্সনে টরেন্টের বিভিন্ন সাইটে ফাঁস হয়ে গেছে।

অজয় দেবগনকে আরও একবার বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাচ্ছে বড় পর্দায়। সামাজিক মাধ্যমে এই সিনেমার মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

এই সিনেমায় অজয় দেবগন, টাবু, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত ছাড়াও অক্ষয় খান্নাকেও দেখা গেছে একটি বিশেষ চরিত্রে। তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১০০ কোটির পথে অজয়-টাবুর ‘দৃশ্যম ২’

আপডেটের সময় ০৫:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২