ভিয়েনা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

কাউখালীতে নৌবাহিনীর প্রশিক্ষককে মারধর, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ৫৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে চাঁদা না দেয়ায় মো. জহিরুল ইসলাম সাদি নামের নৌবাহিনীর একজন প্রশিক্ষককে মারধর করা হয়েছে। এ অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রিন্স। তিনি ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সহ-সভাপতি।

জানা গেছে, ভুক্তভোগী জহিরুল ইসলাম সাদি কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের চাঁন মিয়া সরদারের ছেলে ও নৌবাহিনীর প্রথম শ্রেণীর প্রশিক্ষক। তিনি উপ-সহকারী প্রকৌশলী হিসাবে চট্টগ্রামের পতেঙ্গায় কর্মরত আছেন। অন্যদিকে, অবিযুক্ত ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রিন্স একই এলাকার  মো. কয়েস তালুকদারের ছেলে।

এ হামলার ঘটনায় ভুক্তভোগী নৌবাহিনীর  প্রশিক্ষক জহিরুল ইসলাম সাদীর ফুফু মোসাম্মাৎ নাছিমা বেগম বাদী হয়ে মঙ্গলবার (২২জুন) কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। থানায় দায়ের হওয়া মামলা ও স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ছাত্রলীগ নেতা প্রায়ই ফুটবল টুর্নামেন্ট ও অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের অযুহাতে চাঁদা দাবি করতেন। গত ৯ জুন বিকালে তিনি বাড়িতে থাকা কালে ছাত্রলীগ নেতা প্রিন্স আরো ৪-৫ জনকে নিয়ে ওই নৌবাহিনীর প্রশিক্ষকের কাছে চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে তারা তাকে মারধর করেন।

ভূক্তভোগী জহিরুল ইসলাম সাদি জানান, তিনি চট্টগ্রামের  পতেঙ্গা এলাকায় নৌবাহিনীর কমিশন অফিসারদের প্রশিক্ষন ঘাঁটিতে প্রথম শ্রেণীর প্রশিক্ষক ও উপ-সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন। তিনি সাত দিনের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা নাজমুল হাসান প্রিন্স সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে নৌবাহিনীর প্রশিক্ষককে মারধর, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেটের সময় ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১