ভিয়েনা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ভূমিহীন ও গৃহহীন পরিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ৬৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’প্রতিপাদ্যে কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমিতে আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ১২টি পরিবার ঘর পেয়েছে। ইতোপূর্বে ঝালকাঠি জেলায় ৪টি উপজেলায় ২৩০টি ঘর নির্মাণ করা হয়েছে। এবং নতুন করে ৮৭টি গৃহ নির্মাণ করায় এ পর্যন্ত ৩১৭টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন। এর অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। রবিবার সকাল ১১টায় ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,উপজেলা নিবার্হী অফিসার সাবেকুন নাহার,সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার নতুন করে ঘর পেয়েছে।

এর আগে ঝালকাঠি সদরে ৬৫,নলছিটি উপজেলায় ৪০,রাজাপুর উপজেলায় ৭৫ ও কাঁঠালিয়া উপজেলায় ৫০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী দেওয়া উপহার বসতঘর। ঘরপ্রতি ব্যয় হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা।

বাধন রায়/ ইবি টাইমস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ভূমিহীন ও গৃহহীন পরিবার

আপডেটের সময় ০৬:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১