ভিয়েনা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

লালমোহনে প্রধানমন্ত্রীর ঘর পেলো ২০ ভূমিহীন পরিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • ৫৫ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর পেয়েছে ২০টি ভূমি ও গৃহহীন পরিবার।

আজ রবিবার সকাল ১০টায় সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যায়ে লালমোহন উপজেলায় ঘর পেয়েছেন ২০টি ভূমিহীন-গৃহহীন পরিবার।

প্রধানমন্ত্রীর উদ্বোধন পরবর্তী লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের  হাতে ঘরের কাগজপত্র ও চাবি তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

পরে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে নিজেদের আবেগপূর্ণ  অভিমত প্রকাশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দু-হাত তুলে দোয়া করেন ঘরপ্রাপ্তরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

সালাম সেন্টু/ ইবি টাইমস

জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রধানমন্ত্রীর ঘর পেলো ২০ ভূমিহীন পরিবার

আপডেটের সময় ০৭:৩৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১