ভিয়েনা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

ঝালকাঠি জেলায় বিআরটিএ অফিসের জনবল সংকট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ৬৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় বিআরটিএর সেবা নিতে আসা গ্রহীতাদের ভোগান্তি কমে আসছে। ঝালকাঠি বিআরটিএ কার্যালয় বর্তমানে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ৫টি পদের মধ্যে বর্তমানে ১জন পরিদর্শক ও একজন এমএলএসএস কর্মচারী দিয়ে অফিস চলছে। এই কার্যালয়ের সহকারী পরিচালকের পদটিতে বরিশালের সহকারী পরিচালক চলতি দ্বায়ীত্ব হিসেবে সপ্তাহে একদিন ঝালকাঠির অফিসে আসেন। অন্যদিকে উচ্চমান সহাকারী ও মেকানিক্যাল এসিস্ট্যান্ট রাজস্ব খাতভুক্ত দুটি পদই দীর্ঘদিন শূন্য রয়েছে। ঝালকাঠি জেলায় ৩ হাজার মটসাইকেল ও হালকা যানের পুর্ণাঙ্গ লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে। তবে,অনলাইনে শিক্ষনুবিশ ড্রাইভিং লাইসেন্স (লার্ণার) পাওয়ার সুযোগ থাকায় বিআরটিএ কার্যালয় গিরে দালাল চক্রের ততপরতা ও প্রতারণা বন্ধ হয়েছে।

২০১২ সাল থেকে এই কার্যালয় ৭ হাজার লাইসেন্স প্রধান করেছে বছরের তিনশ মটসাইকেল ও হালকা জানের লাইসেন্স দেয়া হচ্ছে। ঝালকাঠি জেলার বিআরটিএ কার্যক্রমে পিরোজপুর বিআরটিএ সংযুক্ত করায় মানুষের চরম ভোগান্তি চলছিল। একবছর পূর্বে ঝালকাঠি জেলা কার্যালয় একএক ইউনিট হিসেবে সার্বিক সেবা প্রধান করতে পারায় পিরোজপুরের কার্যক্রমের অংশ  ঝালকাঠির সাথে সংযুক্ত করা হয়েছে। পূর্বে ডিজিটাল নম্বর প্লেট আনার জন্য পিরোজপুর যেতে হতো এবং এখন ঝালকাঠি অফিস থেকে নম্বর প্লেট মটর সাইকেলে লাগিয়ে দেয়া হচ্ছে।

ঝালকাঠি অফিস পরিচালনাকারী পরিদর্শক মাহাফুজ হোসেন জানান, জনবল সংকট পুরণ হলে সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক সেবা প্রদানের গতি দ্রুততর করা সম্ভব হবে।

বাধন রায়/ ইবি টাইমস

জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি জেলায় বিআরটিএ অফিসের জনবল সংকট

আপডেটের সময় ০৬:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১