ভিয়েনা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

হবিগঞ্জে প্রাণ আরএফএল কোম্পানির এক শ্রমিকের করুণ মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ১৫৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ আরএফএল কোম্পানির এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাণ আরএফএল কোম্পানির ২নং গেইটের সিকিউরিটি গার্ডদের অসাবধানতায় মিজানুর রহমানের (৩২) মৃত্যু হয়। কিন্তু কর্তৃপক্ষের দাবি মিজানুর রহমান ইলেকট্রিক গেইটের চাপা পড়ে মারা গেছেন।

নিহত মিজানুর রহমান সিলেটের জেলার জৈন্তাপুরে উপজেলার বাঘের খাল গ্রামের বাসিন্দা ও কোম্পানির একজন মেশিন অপারেটর ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে কোম্পানিতে শ্রমিকরা উত্তেজিত হয়ে অভ্যন্তরে ব্যাপক ভাংচুর চালায়। প্রাণ আরএফএল কোম্পানির দুই গেইটের সিসি ক্যামেরাসহ বেশ কিছু অংশতে ইটপাটকেল করেছে।

এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, মাধবপুর থানা, হবিগঞ্জ সদর থানাসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত মিজানুর রহমানের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, মিজানুর রহমান নামে একজন অপারেটর নিহত হয়েছেন। কোম্পানির সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী অসাবধানতাবসত ইলেকট্রিক গেইটে চাপা পড়ে তিনি মারা গেছেন। আমরা ঘটনাটি ক্ষতিয়ে দেখতেছি ।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে প্রাণ আরএফএল কোম্পানির এক শ্রমিকের করুণ মৃত্যু

আপডেটের সময় ০৪:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১