ভিয়েনা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম

হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে এস আর বডিং থেকে ২ সেবনকারীকে বিনাশ্রম কারাদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ১১২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এসআর বডিংয়ের পরিত্যক্ত রুমে বসে গাজাঁ  সেবনরত অবস্থায় আটক দু’জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার  (১০ই জুন ) দুপুরে  ভ্রাম্যমাণ আদালত ৪০ গ্রাম গাঁজাসহ তাদের আটকের পর ৩ মাস করে কারাদণ্ডাদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জানান, আটকৃতদের গাঁজা সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।  কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুটিরগাও এলাকার আছকির মিয়ার ছেলে ফয়সল মিয়া (২৬), উবাহাটা এলাকার মো: ফজলুল হকের ছেলে মো: দুলাল মিয়া(৩০)।

হবিগঞ্জ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর মো: রবিউল্লাহ   বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুনব্রিজ এসআর বডিং এর  দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে  গাজাঁ সেবনরত অবস্থায় দুইজনকে  আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সেবনের ৪০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।  জেলাকে মাদকমুক্ত করতে এমন অভিযান চলবে বলেও জানান তিনি। পরে বিকেলে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

জনপ্রিয়

অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে এস আর বডিং থেকে ২ সেবনকারীকে বিনাশ্রম কারাদণ্ড

আপডেটের সময় ০৫:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১