ভিয়েনা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর সৌজন্যে সাড়ে ১৪ হাজার পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ৯৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি  : করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর সৌজন্যে ঝালকাঠিতে সাড়ে ১৪ হাজার পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ৫০ লক্ষ টাকা ব্যায়ে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

বুধবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে ঢাকা থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি। ঝালকাঠি জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদর মো. শাহ আলমের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক  মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হক, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহাবুব  হোসেন, সদস্য শারমীন মৌসুমী কেকা ও সাইদুর রহমান সেন্টু।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শেখ হাসিনা সরকারের কঠোর ভূমিকার কারনেই আজ এ দেশের মানুষ গণমৃত্যু থেকে রক্ষা পেয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানিয়ে তিনি আরো বলেন, সরকারের দেওয়া সকল বিধিনিষেধ মেনে চললে আগামীতে করোনার তৃতীয় ধাপ থেকেও আমরা মুক্তি পাবো। তিনি আরও বলেন সকাররের এই সহযোগিতা দলিয় লোকজন ও আত্মীয় সজনদের বাদ দিয়ে তৃণমূল স্তরের প্রকৃত ব্যক্তিদের হাতে পৌছাতে হবে।

বাধন রায়/ ইবি টাইমস

জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর সৌজন্যে সাড়ে ১৪ হাজার পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

আপডেটের সময় ০৭:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১