ভিয়েনা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

হবিগঞ্জে ডেপুটি সিভিল সার্জনের গাড়ি চাপায় শিশু নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ১৩২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : অবশেষে মৃত্যুর কাছে হার মানল মাত্র ৮ বছরের শিশু শাহ ইউনুস মিয়া। বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জলের গাড়ির নীচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। সেসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ইউনুস কে সিলেটে প্রেরণ করা হয়। নিহত শিশু ইউনুস উপজেলার করাব গ্রামের শাহ মহিউদ্দিনের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর ৫০ শয্যা উন্নতীকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে হবিগঞ্জ ফেরার পথে করাব এলাকায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জলেরর গাড়ির নীচে চাপা পরে গুরুতর আহত হয় শিশু ইউনুস। সাথে সাথেই  তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়।

এদিকে, শিশু ইউনুসের মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তাকে নিয়ে আবেগগণ স্ট্যাটাস দেন। ঘটনার তদন্ত ও বিচার দাবিও করেন অনেকে।

লাখাই থানার (ওসি) মোঃ সাইদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ এখনও গ্রামে এসে পৌছেনি। যথাযথ প্রক্রিয়া শেষে রাতেই তার মরদেহ গ্রামে নিয়ে আসা হতে পারে। তবে এ বিষয়ে জানতে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জলের সাথে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

মো. কা/হবিগঞ্জ/ইবি টাইমস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ডেপুটি সিভিল সার্জনের গাড়ি চাপায় শিশু নিহত

আপডেটের সময় ০৩:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১