ভিয়েনা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

৯৯৯ নম্বরে কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ১২৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ভোলা থানা পুলিশ। একই সঙ্গে মেয়েকে প্রাপ্ত বয়স ছাড়া বিয়ে না দেওয়ার শর্তে মেয়ের বাবা ও মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে কোড়ালিয়া গ্রামের মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের নিজামের ছেলে জামালের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন করেন কিশোরীর বাবা।

পরে স্থানীয় এক চৌকিদার ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনাটি পুলিশকে অবগত করলে এসআই নোমান ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। একই সঙ্গে মেয়েকে প্রাপ্ত বয়স ছাড়া বিয়ে না দেওয়ার শর্তে মেয়ের বাবা ও মা পুলিশকে মুচলেকা দেন। এসময় উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মেয়ের বাবা বলেন, পুলিশ আমাদেরকে বলেছে বাল্যবিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। সেজন্য আমি পুলিশকে মুচলেকা দিয়েছি আমার মেয়ের বয়স প্রাপ্ত না হলে আমি বিয়ে দিব না। আমার মেয়ে পড়াশোনা করবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৯৯৯ নম্বরে কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

আপডেটের সময় ০৭:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩