ভিয়েনা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

নামাজ পড়ায় চরফ্যাসনের শিশুরা পেল সাইকেল উপহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • ১৭১ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) : ভোলার চরফ্যাসনে টানা ৪০দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৪০জন শিশু কিশোর উপহার পেয়েছে ৪০টি বাইসাইকেল।

রবিবার (১৬মে) বিকেলে চরফ্যাসন পৌরসভা ৫নং ওয়ার্ডের করিমজান মহিলা মাদ্রাসা মাঠে এ বাইসাইকেল বিতরণ করা হয়। এলাকার শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরষ্কারের ঘোষণা দেন চরফ্যাসনের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ ওবায়দুল হক রতন। তার এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু কিশোর নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন এমন ৪০ জন শিশু কিশোরের হাতে এ পুরুষ্কার তুলে দেন ব্যবসায়ী ওবায়দুল হক রতন।

শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ বিষয়ে রতন মিয়া বলেন, ঘোষণার পর থেকে প্রায় শতাধিক শিশু কিশোর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। প্রতি ওয়াক্তে তাদের হিসেব রাখা হয়। যাচাই বাছাই শেষে ২রাউন্ডে মোট ৪০ জন শিশু কিশোরকে বাইসাইকেল পুরষ্কার দেয়া হয়েছে।

জামাল মোল্লা/ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নামাজ পড়ায় চরফ্যাসনের শিশুরা পেল সাইকেল উপহার

আপডেটের সময় ১২:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১