ভিয়েনা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউরোপীয় ইউনিয়নে পার্সেলের ওপর নতুন ২ ইউরো ফি কার্যকর ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ১০ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা, দুইয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনায় রোহিঙ্গা ও জুলাই সনদ যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপতি মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

৩৮ স্ত্রী ও ৮৯ সন্তান রেখে না ফেরার দেশে জিয়োনা চানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ১৫৪ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান মারা গেছেন। ভারতের মিজোরাম রাজ্যের বাসিন্দা জিয়োনা চানা ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ধারণা করা হয়ে থাকে ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান এবং ৩৬ নাতি-নাতনি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান ছিলেন তিনি।

রোববার তাঁর মৃত্যুর খবর টুইট বার্তায় নিশ্চিত করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি বলেন, চানার কারণেই রাজ্যের বাকতাওয়াং তালাংনুয়াম গ্রাম পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল।

১৯৪৫ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেছিলেন জিয়োনা চানা। রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আইজাওয়ালের ত্রিনিটি হাসপাতালে মারা যান তিনি। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের অসুখ ছিল তাঁর।

১৭ বছর বয়সে নিজের চেয়ে তিন বছরের বড় এক নারীকে প্রথম বিয়ে করেন জিয়োনা চানা। চার তলা একটি বাড়িতে বসবাস করেন তাঁর পরিবারের সদস্যরা। পার্বত্য গ্রামে ‘চৌহান থার রান’ নামের বাড়িটিতে শতাধিক কামরা রয়েছে।

জিয়োনা চানার ছেলেরা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই বাড়ির আলাদা আলাদা কামরায় বসবাস করেন। কিন্তু রান্না হয় এক রান্নাঘরেই। আর চানার ব্যক্তিগত শয়নকক্ষের পাশেই একটি ডরমেটরিতে বসবাস করেন তাঁর স্ত্রীরা। নিজেদের আয় আর অনুসারীদের কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া অনুদানে পরিবারটির ব্যয় নির্বাহ হয়।

২০১১ ও ২০১৩ সালে দুইবার এই পরিবার ‘রিপ্লেস বিলিভ ইট অর নট’ এ চিত্রায়িত হয়। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে ওঠে চানার বসতবাড়ি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩৮ স্ত্রী ও ৮৯ সন্তান রেখে না ফেরার দেশে জিয়োনা চানা

আপডেটের সময় ০৪:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১