ভিয়েনা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে চোরাই কাঠের সলিড দরজা জব্দ,আটক ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ১৪০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মেহগনি কাঠের চোরাই সলিড দরজাসহ তিনজনকে আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাড়ি।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৬ টায়  ঢাকা – সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের গংগানগরে চেকপোস্টে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুর রহমানের নেতৃত্ব শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী,  মোঃ জাকির হোসেন,ইসহাকআলীসহ এক অভিযান চালান ।

এ সময়  অবৈধ ভাবে পরিবহন কালে    পিকআপ ভর্তি ( ঢাকা মেট্রো ন- ১৬-৭০৮৪ )  মেহগনি গাছের প্রায় ৪০ টি সলিড দরজাসহ তিন জনকে আটক করা হয়।

আটকরা হলো নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ আজিম (৩৫) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৪) ও একই গ্রামের শেখ বাতনের ছেলে  জাকির হোসেন জয় (৩১)।

শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত সলিড দরজা গুলি মেহগনি গাছের ।

যার বাজার মুল্য প্রায় দুইলাখ টাকা। চোরাই দরজা গুলি ঢাকা থেকে চোরাই পথে সুনামগঞ্জ যাচ্ছিল। এর সাথে জড়িত ৩ জন কে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে চোরাই কাঠের সলিড দরজা জব্দ,আটক ৩

আপডেটের সময় ০৯:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১