ভিয়েনা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

হবিগঞ্জের ‌শায়েস্তাগঞ্জে ৫ টি অবৈধ করাতকল উচ্ছেদ করলো বন বিভাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ১৭৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধ করাতকলের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে বন বিভাগ। এরই অংশ হিসেবে ৫ টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। এসব করাত কলের মালিকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার(২৫ মে) বিকেলে উপজেলার নছরতপুর ও পৌর এলাকায় উপজেলা প্রশাসন ও  বনবিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এসময় করাতকলের লাইসেন্স না থাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় নছরতপুর এলাকার নাজমা আক্তার, জগতপুরের আঃ সামাদ, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার শেখ শরীফ উদ্দিন,আতিকুর রহমান টিপু ও সুজন চৌধুরীর মালিকানাধীন অবৈধ করাতকল উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের নেতৃত্বে এবং জেলা সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, বনপ্রহরী আলী আশরাফ, ইছাক আলী ও নজরুল ইসলাম।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোঃ মারুফ হোসেন জানান, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগ ৫ টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে। প্রত্যেকটি করাতকলের মালিকের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি টিম।

মোতাবিবর হোসেন কাজল/ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের ‌শায়েস্তাগঞ্জে ৫ টি অবৈধ করাতকল উচ্ছেদ করলো বন বিভাগ

আপডেটের সময় ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১