ভিয়েনা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ১৫৫ সময় দেখুন

হবিগঞ্জ  প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত হয়েছে।জানা যায় মঙ্গলবার(২৩ মার্চ) সকাল ১১ টায় ঢাকা – সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামকস্থানে নতুনব্রীজগামী পল্লীবিদ্যুতের খুটিবাহী ট্রাক্টরে পিছন দিক থেকে একইগামী বালুবাহী ড্রাম ট্রাক ধাক্বা মারে।এতে ট্রাক্টরের চালক নুর ইসলাম ও ড্রাম ট্রাকের চালক, হেলপার গুরুতর আহত হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশংকাজনক অবস্তায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় ট্রাক্টরের চালক নুর ইসলাম মারা যায়।সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।দূর্ঘটনার পরে মহাসড়কে ঘন্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

আপডেটের সময় ০৮:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১