ভিয়েনা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি জামায়াতের জান্নাতের পথ ‘দাজ্জালের জান্নাত’: রাশেদ খাঁন

হবিগঞ্জের মাদরাসা ছাত্র মাহিনকে পিটিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • ১৩০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা ছাত্র কাজী আরআবিদুর রহমান মাহিনকে পিটিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাহাব উদ্দিন, উপাধ্যক্ষ মোঃ আব্দুল মুনিম আল হোসাইন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সহকারী অধ্যাপক আব্দুস ছালাম চৌধুরী, প্রভাষক দেরদৌস আহমেদ, মাহমুদুর রহমান মামুন, মোঃ আব্দুর শুকুর, নিহত মাহিনের মা রোকেয়া বেগম, ভাই কাজী হাবিবুর রহমান প্রমুখ।

মানববন্ধনে মাদরাসার শিক্ষক ও শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে মাহিন হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, (১১ এপ্রিল) বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে মাদরাসা ছাত্র মাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলার রেল জংশনের পাশে দীঘিরপাড়ে  হত্যাকান্ডটি ঘটে।

নিহত কাজী আবিদুর রহমান মাহিন উপজেলার নিজগাঁও গ্রামের মরহুম কাজী আব্দুল মতিনের ছেলে। তিনি এবার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের মাদরাসা ছাত্র মাহিনকে পিটিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ০৯:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪