ভিয়েনা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

হবিগঞ্জের আইন অমান্য করে কৃষি জমি থেকে মাটি কর্তন, ভেঙ্গে যাচ্ছে গ্রামীণ রাস্তা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ১০৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন অফিসের পেছন থেকে আইন কানুনের তোয়াক্কা না করে বাণিজ্যিকভাবে মালিকানাধীন কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি জানার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

প্রতিদিন রাতের আধাঁরে একই ইউনিয়নের কিছু প্রভাবশালী লোক এমন কাজ করছেন। ৭নং উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী ও ওর্য়াড মেম্বার আইয়ুব আলী এবং উলুকান্দি গ্রামের রাবার বাচ্চু মিলে কৃষি জমির মালিক আরজু মিয়ার কাছ থেকে এক্সেভেটর দিয়ে জমির মাটি তুলে ক্রয়ের পর বিক্রি করে আসছেন বলে জানা গেছে। পরে ট্রাক্টরযোগে মাটি পরিবহণ করার ফলে ভেঙ্গে যাচ্ছে রাস্তাঘাট।

মাটি বিক্রেতা রাবার বাচ্চু বলেন, উপজেলা প্রশাসন ও এসিল্যান্ডের অনুমতি নিয়ে মাটি ক্রয় বিক্রয় করা হচ্ছে। জমির মালিক আরজু মিয়া বলেন, চেয়ারম্যন এজাজ ঠাকুর চৌধুরী ও মেম্বার অইয়ুব আলী ও রাবার বাচ্চু আমাকে বলেন, প্রশাসনিক অনুমতি নেয়া হয়েছে। ইউনিয়নের রাস্তা দিয়ে গাড়ী চলাচল করার জন্য চেয়ারম্যানের অনুমতি নেয়া হয়েছে।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী বলেন, আমি কোন আনুমতি দেই নাই। তবে আমি এ বিষয়ে জানি তারা যে রাতের আধারে মাটি কাটছে।
এলাকাবাসীরা জানান, মাটি পরিবহনের কারণে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তা বেহাল দশায় উপনীত হয়েছে। এই রাস্তা দিয়ে আতুরাকান্দি, বরকুটা, দিয়াগাঁও, হুড়ারকুল, তাউশি, শাকির মেহাম্মদসহ প্রায় ৬-৭টি গ্রামের মানুষ চলাচল করেন।

এ বিষয়ে উপজেলা ভূমি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের আইন অমান্য করে কৃষি জমি থেকে মাটি কর্তন, ভেঙ্গে যাচ্ছে গ্রামীণ রাস্তা

আপডেটের সময় ০৬:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪