ভিয়েনা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

সড়ক দুর্ঘটনায় ভোলার দৌলতখানে বিএনপি দুই নেতা নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ১২১ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি শিহাবের স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) বিকালের দিকে দৌলতখান উপজেলার আহম্মাদীয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বিএনপি নেতা হলেন- দৌলতখান উপজেলা দক্ষিণ জয় নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলম (৩০) ও একই ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম (৪০)।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় থানায় কোনো পক্ষে অভিযোগ করেনি। পরিবারদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ওসি মো. জাকির হোসেন জানান, গত শুক্রবার দৌলতখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি শিহাব মারা যায়। সেই উপলক্ষে আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির পক্ষ থেকে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিহত ওই দুই বিএনপি নেতা সেই স্মরণ সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে খায়ের হাট বাজার থেকে রওনা দেন। পথিমধ্যে আহম্মাদীয়া মাদরাসা সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে ব্যাটারী চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলম মারা যায়।

মুমূর্ষু অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সড়ক দুর্ঘটনায় ভোলার দৌলতখানে বিএনপি দুই নেতা নিহত

আপডেটের সময় ০৭:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩