ভিয়েনা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

স্বেচ্ছাসেবক লীগ নেতার সাংবাদিককে হত্যার হুমকি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ২০৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক শেখ ইমনের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) রাতে শৈলকুপা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক শেখ ইমন।

জানা গেছে, বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে যান ইমন। সেখানে অভিযুক্ত নওরোজের সঙ্গে দেখা হলে সংবাদ প্রকাশ করার জন্য অকথ্য ভাষায় গালাগাল করে নওরোজ। একপর্যায়ে উপজেলা পরিষদের দুইতলা থেকে ইমনের জামার কলার ধরে চড়-থাপ্পড় দিয়ে নিচে নামিয়ে নিয়ে এসে মারধর করতে গেলে স্থানীয়রা তাকে বাধা দেয়।

এ বিষয়ে সাংবাদিক শেখ ইমন জানান, আমি ও আমার পরিবার শংকার মধ্যে আছি। বিষয়টি থানায় অবগত করেছি ও একটি সাধারণ ডায়েরি করেছি। এছাড়া তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এ বিষয়ে অভিযুক্ত নওরোজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য যে,শেখ ইমন ইউরো বাংলা টাইমস এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি। ইউরো বাংলা টাইমস পরিবার আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত কাজে বাধাদান করা কাম্য নয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।খুব কর্তৃপক্ষ্যকরা হবে।

ডেস্ক/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বেচ্ছাসেবক লীগ নেতার সাংবাদিককে হত্যার হুমকি

আপডেটের সময় ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪