ভিয়েনা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ইন্তেকাল করেছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১০১ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের ৫ বারের সফল সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি আজ সকাল ৭.২২ মিনিটে ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”

বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল কুদ্দুসের ব্যক্তিগত সহকারী ইব্রাহীম। তিনি জানান, শ্বাসকষ্টজনিত কারণে শনিবার সন্ধ্যায় সংসদ সদস্য আব্দুল কুদ্দুসকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি।

আব্দুল কুদ্দুস ১৯৪৬ সালের ৩০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি নাটোর-৪ আসন থেকে পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। আব্দুল কুদ্দুসের পৈতৃক বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত বিলসা গ্রামে। তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন এবং বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক এমপি মো আবুল কাশেম সরকার। তিনি তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ইন্তেকাল করেছেন

আপডেটের সময় ০১:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩