ভিয়েনা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ১১০ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় দুই ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদ ও এনামুল দুইজনই শৈলকূপা পল্লীবিদ্যুত সমিতির টেকনিশিয়ান ছিলেন। তারা ওই গ্রামে এক বাড়িতে ভাড়া থাকতেন। নিহত আসাদের বাড়ি রাজবাড়ী জেলায় ও এনামুলের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ওই বাড়ির উঠানে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। তারা আরো জানায়, সকালে বাইরে যাওয়ার উদ্দেশ্যে শিতের কম্বল ধুয়ে শুকানোর সময় এ দুর্ঘটনা ঘটতে পারে।
শৈলকূপা থানা ওসি ঠাকুর দাস জানান, খবর পেয়ে পুলিশ সেখানে পাঠানো হয়েছে । দুই জনের মৃতদেহ বাড়ির উঠানে পড়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভেজা কম্বল শুকানোর জন্য প্রথমে একজন বিদ্যুতায়িত হয় পরে তাকে বাঁচাতে যেয়ে অন্যজনও মারা গেছে। তারপরও তদন্ত চলছে। ওদের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে। এখনো এ ব্যাপারে কোনো মামলা রুজু হয়নি।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

আপডেটের সময় ১০:১৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩