ভিয়েনা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে -এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • ৯২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক চেতনার মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে ও শান্তিতে রয়েছেন। বর্তমান সরকারের আমলেই দেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যার ফলে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে।

রোববার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ ভোলা জেলার সভাপতি ফারজানা চৌধুরী রত্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেবেকা সিংহ, বাংলাদেশ ক্যাথলিক মন্ডলি, বরিশাল ধর্মপ্রদেশ এবং ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে -এমপি শাওন

আপডেটের সময় ০৩:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪