ভিয়েনা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ লালমোহনে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান লালমোহনে অপরিকল্পিত বাড়িঘরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশন, আমন আবাদে ভোগান্তি লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

লালমোহনে সড়ক দুর্ঘটনায় সহকারী সার্জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ১১০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ হিল্লোল দে (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি বাজার এলাকার বাকলাই দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে। ডাঃ হিল্লোল বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুলাইপত্তন গ্রামের কাজল চন্দ্র দের ছেলে।

জানা যায়, ভোরে ভোলার ইলিশা ঘাটে স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠিয়ে দিয়ে নিজ মোটরসাইকেল যোগে লালমোহনে কর্মস্থলের উদ্দেশ্যে আসছিলেন ডাঃ হিল্লোল দে। পথিমধ্যে ফরাজি বাজার এলাকার বাকলাই দোকান নামক স্থানে আসলে ভোলাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৬৩৮০৯) তার মোটরসাইকেল কে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ডাঃ হিল্লোল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. এনায়েত হোসেন বলেন, ডাঃ হিল্লোর দের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

উল্লেখ্য, ডাঃ হিল্লোল দে ৪২তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সড়ক দুর্ঘটনায় সহকারী সার্জন নিহত

আপডেটের সময় ০২:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩