ভিয়েনা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার

লালমোহনে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় সংসদ সদস্যের খাদ্য সামগ্রী বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ২১৪ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তদের বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি লবণ, ১ কেজি পিয়াজ, ১ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি ও ১ টি সাবান।

খাদ্র সামগ্রী বিতরণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে এমপি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বিধায় দেশের মানুষ শান্তিতে আছে। তাঁর নির্দেশনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছি আমরা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন।

তিনি আর বলেন, , সকল দূর্যোগে দেশের মানুষের পাশে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাকৃতিক ঝড় ও মহামারি করোনার দুঃসময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়সহ সকল শ্রেণী পেশার মানুষকে সহযোগিতার মাধ্যমে তাদের জীবিকা নিশ্চিত করেছেন তিনি।

এর আগে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে লালমোহনের ১০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোস প্রমূখ।

সালাম সেন্টু/ইবি টাইমস

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় সংসদ সদস্যের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেটের সময় ০১:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১