ভিয়েনা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

লালমোহনে ঋণ নিয়ে ফেরার পথে টাকা ছিনতাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • ৯১ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ঋণের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন মোসা. রাশেদা বেগম নামে অসহায় এক নারী।

বুধবার লালমোহন পৌরসভার ওয়েস্টার্ণ পাড়ার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার স্বনির্ভর রোডের বাসিন্দা অন্ধ মো. নূর ইসলামের স্ত্রী। ঋণের টাকা ছিনতাই হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই নারী।

রাশেদা বেগম বলেন, দুই লাখ টাকার মতো সুদের দেনা রয়েছে। ওই সুদের লাভের টাকা পরিশোধের জন্য গ্রামীণ ব্যাংক লালমোহন শাখা থেকে ৩৩ হাজার তিনশত টাকা ঋণ নেই। বুধবার বিকাল ৩ টার দিকে ওই টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওয়েস্টার্ণ পাড়ার কাঠেরপুলের ওপর উঠার সময় হেলমেট পরা অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল চালক আমাকে দাঁড় করান। এ সময় ওই মোটরসাইকেল চালক বলেন- ঋণের স্বাক্ষর বাকি রয়েছে, এ জন্য আমাকে আবার অফিসে যেতে হবে। এসব কথা বলে আমার থেকে টাকা নিজের কাছে নিয়ে নেয় ওই অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেল চালক। টাকা হাতে নিয়েই দ্রুত মোটরসাইকেল চালিয়ে চলে যান তিনি।

তিনি আরো বলেন, এ ঘটনার পর থানায় গিয়ে বিষয়টি জানিয়েছি। আমি এমনেতেই নানান দেনায় জর্জরিত। এই টাকা কিভাবে পরিশোধ করবো তা বলতে পারছি না। আমার স্বামীর দুই চোখই অন্ধ। পরিবারের সকলকে নিয়ে থাকছি অন্যের জমিতে তোলা ঝুপড়ি ঘরে। এমন অবস্থায় ছিনতাইকারী আমার টাকাগুলো নিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আমি ওই ছিনতাকারীকে শনাক্ত করার দাবি জানাচ্ছি।

গ্রামীণ ব্যাংক লালমোহন শাখার ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, রাশেদা বেগম ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে শুনেছি। আইনের তদন্তের ক্ষেত্রে আমাদের সহযোগিতার দরকার হলে তা করবো।

এ বিষয়ে লালমোহন থানার এসআই মো. আরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই নারী থানায় এসে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। এরপরই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। ওই ছিনতাইকারীকে শনাক্তের সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ঋণ নিয়ে ফেরার পথে টাকা ছিনতাই

আপডেটের সময় ০৬:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪