ভিয়েনা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

লালমোহনের ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ১২৮ সময় দেখুন
ভোলা দক্ষিণ  প্রতিনিধি: রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে সব ধরনের নির্বাচনী প্রস্তুতি। ভোলার লালমোহন উপজেলার কেন্দ্রগুলোতে পৌছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে প্রিজাইডিং অফিসারের কাছে কেবল ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনী সকল সামগ্রী হস্তান্তর করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। নির্বাচনী সরঞ্জাম হাতে পেয়ে নির্ধারিত কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, লালমোহন উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৮৩টি কেন্দ্রে রোববার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে টানা বিকাল ৪ টা পর্যন্ত । এ উপজেলায় মোট ভোটার রয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৬৩৩ জন। যাদের মধ্যে নারী ভোটার এক লাখ ২৫ হাজার ২০ জন, পুরুষ ভোটার এক লাখ ৩২ হাজার ৬১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
সুষ্টু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আপডেটের সময় ০৩:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪