ভিয়েনা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

রাত পোহালেই লালমোহনের এক ইউপিতে নির্বাচন, কেন্দ্রে গেল সরঞ্জাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ১০৬ সময় দেখুন
ভোলা দক্ষিণ  প্রতিনিধি: রাত পোহালেই ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার বিহীন নির্বাচনী অন্যান্য সরঞ্জাম নিয়ে যার যার কেন্দ্রে যান। শনিবার ভোরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পৌঁছানো হবে ব্যালট পেপার। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটের দিন মাঠে তিনটি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ৯টি মোবাইল টিম, ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
জানা গেছে, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন, ইউপি সদস্য পদে ২৬জন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭৫জন। এরমধ্যে নারী ভোটার ১৮ হাজার ৬৮৫জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৩৯০জন।
লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি; ধলীগৌরনগর ইউনিয়নবাসীকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাত পোহালেই লালমোহনের এক ইউপিতে নির্বাচন, কেন্দ্রে গেল সরঞ্জাম

আপডেটের সময় ০৩:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪