ভিয়েনা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি জামায়াতের জান্নাতের পথ ‘দাজ্জালের জান্নাত’: রাশেদ খাঁন

মাভাবিপ্রবিতে পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ৮৮ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত প্রথিতযশা বিজ্ঞানী প্রফেসর ড. মোবারক আহমেদ খান, ইউনিভার্সিটি অব ফিলিপাইনের প্রফেসর ড. মারিও ডিলোস রিইয়েস ও টোকিও ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. মেই-ফেঙ চাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ উমর ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ এবং কনফারেন্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ড. তন্ময় রায় তুষার।

সম্মেলনে দেশী-বিদেশী গবেষকগণ তাদের ১০৭ টি গবেষণাপত্র উপস্থাপন করেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেটের সময় ১১:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪