ভিয়েনা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ভোলা-৩ আসনের আওয়ামী লীগ অতীতের সকল অবস্থানের চেয়ে এখন আরো শক্তিশালী – এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ১১১ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, চতুর্থবারের মতো নৌকার জয় নিশ্চিত করে শেখ হাসিনাকে উপহার দিতে প্রস্তুত রয়েছে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন। এই আসনের আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠন অতীতের সকল অবস্থানের চেয়ে এখন আরো শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের জনসাধারণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে এই আসনটি আবারো উপহার দিবেন।
শুক্রবার সকালে লালমোহন চৌরাস্তার মোড়ে লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে অনেক অতিথি পাখিরা ও সুযোগ সন্ধানিরা আসবে।  তারা বিএনপি জামাত জোটের সাথে আতাত করে বিভিন্ন ষড়যন্ত্র করার পায়তারা করছে। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন এই লালমোহন-তজুমদ্দিনে কোনো ষড়যন্ত্রকারীর ঠাই হবে না। কেই যদি লালমোহন-তজুমদ্দিনের শান্তির নীড়কে অশান্তি করার পায়তারা করে তাহলে এই এলাকার জনগনকে সাথে নিয়ে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়া, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, আবুল কাশেম, গোলাম মোস্তফা, আসাদ মেলকারসহ আরো অনেকে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা-৩ আসনের আওয়ামী লীগ অতীতের সকল অবস্থানের চেয়ে এখন আরো শক্তিশালী – এমপি শাওন

আপডেটের সময় ০৬:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩