ভিয়েনা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ১৬৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জন সচেতনতা বৃদ্ধিতে ভোলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত জন সচেতনতা সৃষ্টির পাশাপাশি ৩১ জন ব্যক্তিকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।এছাড়াও ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন জন সাধারণের মাঝে প্রায় ৪শ মাস্ক বিতরণ করেন।

জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারনে প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভোলার নাবাগত জেলা প্রশাসক  মো: তৌফিক-ই-লাহী চৌধুরী নেতৃত্বে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে মাস্ক বিহীন জন সাধারনকে জরিমানা আদায় করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি জন সাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: রিদুয়ানুল ইসলাম ও সহকারী কমিশনার ইউসুফ হাসান  নেতৃত্বে পৃথক দুটি  ভ্রাম্যমাণ আদালত আজ  বেলা ১১ টা থেকে শহরের কালিনাথ রায়ের বাজার থেকে শুরু করে সদর রোড এবং যুগীরঘোল এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত ৩১ জনকে ১ হাজার টাকা  থেকে সর্বনিম্ন ১ শ টাকা পর্যন্ত জরিমানা করেন।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

আপডেটের সময় ০১:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১