ভিয়েনা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

ভোলায় স্বামীর আহত হওয়ার খবর পেয়ে স্ত্রীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • ১৬৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী আহত হওয়ার খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন স্ত্রী হালিমা বেগম (৪৫)। বুধবার (১০ মার্চ) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত হালিমা দিনমজুর সামসুদ্দিনের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী ছিলেন। স্থানীয়রা জানান, সকালে ওই ইউনিয়নের বয়াতি বাড়ির সামসুদ্দিন তার বাড়ির পাশে একটি গাছে উঠে ডালপালা কাটতে যান। তখন হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর আহত হওয়ার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বামী সামসুদ্দিন এখন সুস্থ্য আছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বিষয়টি পুলিশকে কেউ জানায়নি, তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এদিকে মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় স্বামীর আহত হওয়ার খবর পেয়ে স্ত্রীর মৃত্যু

আপডেটের সময় ০২:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১