ভিয়েনা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

ভোলায় আগুনে পুড়ে গেছে বসত ঘর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ১৯৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার উপশহর বাংলা বাজারের জয়নগর ৪ নং ওয়ার্ডের খালপাড় এলাকায় আগুন লে‌গে ঘরসহ মূল্যবান জিনিসপত্র  পু‌ড়ে গে‌ছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১২ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘ‌টে। ভোলা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও দৌলতখান ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফারার সার্ভিসের সহযোগী হিসেবে উপস্থিত ছিলো বাংলা বাজার ফাঁড়ি পুলিশ।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির এস আই গোলাম মোস্তফা ভোলা প্রতিদিনকে বলেন, বেলা ১২ টার দিকে বাংলা বাজারের মধ্যে জয়নগর ৪ নং ওয়ার্ডের কাজল মেম্বারের বাড়ির পূর্ব পাশে খাল পাড়ে বাবুল চন্দ্র দাস এর পাঠখড়ি তে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা ক‌রে এবং ফায়ার সা‌র্ভি‌স ও বাংলাবাজার ফাঁড়ি পুলিশ কে খবর দেয়। খবর পে‌য়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ফাঁড়ি পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগু‌নে ওই বা‌ড়ির ১টি ঘরসহ আসবাবপত্র পু‌ড়ে গে‌ছে। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকা ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় আগুনে পুড়ে গেছে বসত ঘর

আপডেটের সময় ০৪:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১