ভিয়েনা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

ভোলায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ১৬১ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় অভিমান করে সাদিয়া আফরিন লিয়া (১৮) নামে এক কলেজছাত্রী ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ভোলা শহরের কালীবাড়ী রোডের ভদ্রপাড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাদিয়া আফরিন লিয়া ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের ভদ্রপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিমের মেয়ে। তিনি ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  লিয়ার বাবা বাড়ি ফিরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিয়াকে দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

লিয়ার বাবা মো. সেলিম জানান, বিকেলে লিয়া তার সঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রিকশাযোগে বাড়ি থেকে বের হয়। বাড়ি ফেরার পর রুমের দরজা বন্ধ করে দেয় লিয়া। পরিবারের লোকজন তাকে ডাকা ডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে দেখি লিয়া ফ্যানের সঙ্গে ঝুলছে।

ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর রহস্য এখনও জানা যায়নি। তবে আমরা তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেটের সময় ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১