ভিয়েনা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

‎ভোলায় মেঘনায় জাহাজ ডুবির ৪ দিনেও উদ্ধার হয়নি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনার কাঠির মাথা পয়েন্ট কাচামালবাহী  জাহাজ ডুবির ৪ দিনেও উদ্ধার হয়নি দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি রেক্স গ্লোরি।
‎
‎এতে ওই জাহাজে থাকা ১৫ কোটি টাকার  সিরামিক কারখানার  কাঁচামাল নষ্টের উপক্রম দেখা দিয়েছে। তবে  তীব্র স্রোতের কারনে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানা গেছে। জাহাজে থাকা ১৩ জন নাবিককে স্থানীয় জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে।
‎
‎স্থানীয় জানান, গত ২৯ আগষ্ট  এমভি রেক্সগ্লোরি-১জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল।
‎

গত শনিবার (৩১ আগষ্ট) ভোররাতে  ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে অন্য আরেকটি জাহাজের ধাক্কায় জাহাজটির তলা ফেটে   ডুবে যায়। জাহাজটি নোঙর দেয়া ছিলো।
‎
‎নৌ পুলিশের পরিদর্শক শাহিন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শ করেছি, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
‎বিআইডব্লিটএ ভোলা সহকারি পরিচালক রিয়াদ হোসেন বলেন, জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষ নিজেরাই চেষ্টা করেছে, তবে তারা সহযোগীতার আবেদন করলে সহযোগীতা করা হবে।
‎
‎এদিকে বুধবার  বিকাল পর্যন্ত ৪ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো উদ্ধারকাজ শুরু করা সম্ভব  হয়নি। জাহাজের স্টাফরা জানান, নদীতে তীব্র স্রোতের কারনে  উদ্ধারকাজ শুরু ব্যাহত হচ্ছে । এতে নদীতে আটকে থাকা ১৫ কোটি টাকার কাঁচামালসহ জাহাজটির পুরো মালামাল ঝুঁকিতে রয়েছে।
‎
‎জাহাজের কর্মচারীরা জানিয়েছেন, বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়েছে। তাঁরা উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজ বিপদমুক্ত করার উদ্যোগ নিচ্ছেন।

‎মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‎ভোলায় মেঘনায় জাহাজ ডুবির ৪ দিনেও উদ্ধার হয়নি

আপডেটের সময় ০২:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫