ভিয়েনা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ভোলায় মাইক্রোবাসে অগ্নিসংযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ১৩৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ নভেম্বর) মধ্যরাতে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেছেন। গাড়িটি ওই ওয়ার্ডের রাশেদুল ইসলামের।

গাড়িটির মালিক রাশেদুল ইসলাম জানান, গত তিনদিন আগে তিনি বাড়ির সামনের একটি ব্রিজের ওপর মাইক্রোটি পার্কিং করে রাখে। বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়৷

তিনি আরও জানান, স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি ধারণা করছেন ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা গাড়িটিতে আগুন দিতে পারে। তিনি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবেন।

ওসি সত্যরঞ্জন রায় জানান, গাড়িটির মালিক দাবি করছে তার সঙ্গে যাদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে তারাই গাড়িটিতে আগুন দিতে পারে। আমাদেরও তা মনে হচ্ছে। এরপরও এটি পূর্ব কোনো শত্রুতার জেরে হয়েছে, নাকি রাজনৈতিক কোনো নাশকতা তা আমরা তদন্ত করে দেখব। গাড়িটির মালিককে থানায় আসতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় মাইক্রোবাসে অগ্নিসংযোগ

আপডেটের সময় ০১:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩