ভিয়েনা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে ৯ জন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১৩২ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। প্রতিদিন মানুষ বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষ উদ্বেগের মধ্যে পড়েছে। এদিকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বৃহস্পতিবার নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার খবর পেয়ে বিজিবি সমেলমানপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও  নড়াইল জেলায়।

এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

শেখ ইমন /ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে ৯ জন আটক

আপডেটের সময় ১২:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১