ভিয়েনা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

বিএনপি জামায়াত সন্ত্রাসীদের পুনরাবৃত্তি না চাইলে আবারো শেখ হাসিনার নৌকায় ভোট দিন – এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ১০৫ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ  ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের পুনরাবৃত্তি না চাইলে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই। মনে রাখতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও জনগনের কল্যাণ হয়।
সোমবার বিকেলে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়া আগুন সন্ত্রাসের প্রতিবাদে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে লালমোহন পৌরসভা আওয়ামী লীগ ৯নং ওয়ার্ড শাখা আয়োজিত উঠোন বৈঠকে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, নির্বাচন এলেই স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্র চালায়, তাদের এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে আবারো শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে হবে।
পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর আনোয়ার হোসেন হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমল পাটোয়ারীর সঞ্চালনায় উঠোন বৈঠকে বিশেষ অতিথি হিসেবে পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, আবদুল খালেক সওদাগর, পৌরসভা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সালমা জাহান বুলু, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি জামায়াত সন্ত্রাসীদের পুনরাবৃত্তি না চাইলে আবারো শেখ হাসিনার নৌকায় ভোট দিন – এমপি শাওন

আপডেটের সময় ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩