ভিয়েনা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ১১২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: ফিলিস্তিনে বর্বোরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।

রবিবার (১৫ অক্টোবর) সকালে সদরে এ বিক্ষোভ মিছিল ও পরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার জামেয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার মাঠ থেকে শুরু হয়ে ওই বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ করে।

জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ওই মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মাওলানা ফেরদাউসুর রহমান, বাবুর হাট মাদরাসার মুহতামীম মাওলানা ইখলাসুর রহমান, নাজিরপুর থানা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ মাশকুর, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সবুজ ও মাওলানা মাহমুদুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান এবং ইসরাইলী পণ্য বয়কট সহ বিভিন্ন স্লোগান দেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ

আপডেটের সময় ০৭:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩