ভিয়েনা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

পিরোজপুরে ভ্যান চালককে হত্যায়, একজনের ফাঁসি ও দু’জনের যাবৎজ্জীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ৯১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মিজানুর শেখ মানিক (২৫) নামের এক ভ্যান চালককে হত্যা মামলার রায় ঘোষনা করা হয়েছে। এতে মামলার প্রধান আসামী সাইদুল ইসলাম মোল্লা (২৫)কে ফাঁসী এবং সঞ্জয় চন্দ্র দেবনাথ (৪৮)ও পল্টু কুমার দাস (২৭)এ দু’জনকে যাবৎজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) পিরোজপুর জেলা অতিরিক্ত দায়েরা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় প্রদান করেন।

নিহত ভ্যান চালক মিজানুর শেখ মানিক জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের চোট বুইচাকাঠী গ্রামের মো. আবুল শেখের ছেলে। আর ফাঁসির দন্ড প্রাপ্ত সাইদুল ইসলাম মোল্লা উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আকরাম মোল্লার ছেলে। এ ছাড়া যাবৎজ্জীব দন্ড প্রাপ্ত সঞ্জয় দেবনাথ জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের মনরঞ্জন দেবনাথের এবং পল্টু দাস একই গ্রামের মৃত সুনিল চন্দ্র দাসের ছেলে। আদালত এ সময় ফাঁিসর দন্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা এবং অন্য দু’জনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। ওই টাকা অনাদায়ে তাদের দু’জনের প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড ঘোষনা করা হয়।

মামলা সুত্রে জানা যায়, নাজিপুরের ছোট আমতলার আকরাম মোল্লার ছেলে সাইদুল ইসলাম তার শ^শুরবাড়ি কাউখালী যাওয়ার কথা বলে ২০১৭ সালের ১৫ জুলাই ভ্যান চালক মিজানুর শেখ মানিককে ভাড়ায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে হত্যা করে তার কাছ থেকে তার অটো ভ্যানটি ছিনিয়ে নিয়ে বিক্রি করে আসামীরা তার টাকা ভাগ করে নেয়।

নিহতের মা মঞ্জুয়ারা বেগম জানান, তার ছেলের খোঁজ না পাওয়ায় তিনি নাজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন। তার পরের দিন তার ছেলের লাশ জেলার কাউখালী উপজেলরা চিরাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালেক সরদারের বাড়ির পিছনে বরীন্দ্র নাথ মন্ডলের পানের বরজে ভাসমান অবস্থায় ওই এলাকার চৌকিদার জাকির হোসেন দেখতে পান। পরে কাউখালী থানার এস আই দীপক কুমার বিশ^াস বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম ওই রায় প্রদারেন তথ্য নিশ্চিত করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ভ্যান চালককে হত্যায়, একজনের ফাঁসি ও দু’জনের যাবৎজ্জীবন

আপডেটের সময় ০৬:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪