ভিয়েনা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

পিরোজপুরে আন্ত:জেলা মোটরসাইকল চোর চক্রের প্রধান সদস্য গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • ১৫৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান সদস্য মো. সেলিম খান (৪৪)কে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ।

এ সময় তার কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে পিরোজপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত সেলিম খান নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার শাহাপুর এলাকার গফফার খানের পুত্র।

গংবাদ সম্মেলনে পুলিশ জানান, গত ১৯ মার্চ পিরোজপুরে শহরের পাড়েরহাট সড়ক থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। পরে মোটরসাইকেলের মালিক মাইনুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ সিসি টিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুই জন চোরকে সনাক্ত করে। এ সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত ২৮ মার্চ ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত বাদশা ফরাজিকে গ্রেপ্তার করেন।

বাদশা ফরাজিকে গ্রেপ্তারের পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তার দেয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (১২ এপ্রিল) নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা ও মাস্টারমাইন্ড সেলিম খানকে গ্রেপ্তার করে পুলিশ। সেলিম খানের দেয়া তথ্য অনুযায়ী টাঙ্গাইল জেলার রাবনা বাইপাসস এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান আরো জানান, আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা ও মাস্টারমাইন্ড সেলিম খানের নামে ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, নারায়নগঞ্জ, মাগুরা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সেলিম খান এ চোরাই মোটরসাইকেল দিয়ে মাদক পাচার সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম করে আসছিলো। এ চক্রটি দেশের বিভিন্ন স্থানের মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে কমদামে বিক্রি সহ বিভিন্ন অপরাধের কাজে ব্যবহার করে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে আন্ত:জেলা মোটরসাইকল চোর চক্রের প্রধান সদস্য গ্রেপ্তার

আপডেটের সময় ০৭:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪