ভিয়েনা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে মসজিদের খতিব,ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ৮৯ সময় দেখুন
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর শহরের সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ শুভেচ্ছা সম্মানী প্রদান করা হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় ঈদ’গা ময়দানে পৌর  মেয়র মহিউদ্দিন আহম্মেদ শহরের ১১৫ টি মসজিদের ১১৮ জন খতিব ও ইমাম এবং ১০১ জন মুয়াজ্জিন ও খাদেমদের হাতে সম্মানীর এ অর্থ তুলে দেন।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘ আমাদের সমাজের সন্মানিত ব্যক্তি হচ্ছে মসজিদের খতিব ,ইমাম এবং খাদেমরা। তারা সারা বছর আল্লাহ’র  ঘর সমজিদে নামাজ পরান, মসজিদের খেদমত করেন। কিন্ত সেই অনুযায়ী তাদের খুব বেশি সম্মানী দেয়া হয় না। এ কারনে বিগত কয়েক বছর থেকেই আমি চেষ্টা করছি অন্তত ঈদুল ফিতরের আগে তাদের জন্য কিছু সম্মানির ব্যবস্থা করতে। পটুয়াখালী পৌরসভা আগামী দিন গুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।’
মেয়র তার বক্তব্যে বিভিন্ন সমজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সন্মান জনক বেতন প্রদানের জন্য সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও স্থানীয় বৃত্তবানদের প্রতি অনুরোধ করেন। 
পৌরসভা সূত্র জানায় এবার প্রতিটি মসজিদের খতিব ও ইমামদের পাঁচ হাজার টাকা এবং মুয়াজ্জিন ও খাদেমদের তিন হাজার টাকা করে ঈদ শুভেচ্ছা সম্মানী প্রদান করা হয়।
কার্যক্রম সমন্বয়ক খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানের অনান্যের মধ্যে পটুয়াখালী পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পৌর কাউন্সিলর ফারুক মৃধা, দেলোয়ার হোসেন, নিজামুল হক সহ পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস/এম আর  
জনপ্রিয়

রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পটুয়াখালীতে মসজিদের খতিব,ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ

আপডেটের সময় ০২:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩