ভিয়েনা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

নৌকা পেতে মনোনয়নপত্র জমা দিলেন নায়িকা মাহি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ১০০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে তিনি এ মনোনয়ন ফরম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জমা দেন। পরে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।  এতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজকে মনোনয়নপত্র জমা দিলাম। সবার দোয়া চাই। আমি আমার সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ। তারা আছে বলেই আমি আছি।’

শনিবার মাহি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।

এর আগে ২০২২ সালে একই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। যদিও সেবার দলীয় মনোনয়ন পাননি তিনি।

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন নায়ক রুবেল ও অভিনেতা সিদ্দিক।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নৌকা পেতে মনোনয়নপত্র জমা দিলেন নায়িকা মাহি

আপডেটের সময় ০৮:২৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩