ভিয়েনা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

নির্বাচন সুষ্ঠ করতে সকলকে কঠোর থাকতে হবে -বিভাগীয় কমিশনার ও ডিআইজি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ১১১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকলকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ও বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান।

আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) জেলার নাজিরপুর সরকারী বঙ্গমাতা মহিলা কলেজে প্রিসাইডিং কর্মকর্তাদের একটি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপী ওই প্রশিক্ষনের প্রথম দিন শুক্রবার পোলিং ও পরের দিন শনিবার প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উপজেলার ৯টি ইউনিয়নের ৭২ টি কেন্দ্রের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা এতে প্রশিক্ষন নেন।

ওই প্রশিক্ষনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে বরিশাল বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনে কোন ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নাই। আমরা নির্বাচন সুষ্ঠ করতে সর্বোচ্চ চেষ্টা করছি। বিশ^বাসী আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা কোন ধরনের বিতর্কিত না হয়ে নিজেদের সুমান বিশ^বাসীর কাছে তুলে ধরবো।

এ সময় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান বলেন, নির্বাচনে প্রার্থী বা তাদের সাথের কেহ কোন ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। ভোটের গোপন কক্ষে ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দিবেন না। কেন্দ্রে কোন ধরনের সমষ্যার সৃষ্টি হলে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করবেন।
জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মাদ শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বী প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন সুষ্ঠ করতে সকলকে কঠোর থাকতে হবে -বিভাগীয় কমিশনার ও ডিআইজি

আপডেটের সময় ০৩:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩