ভিয়েনা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

নিম্নমানের সামগ্রী দিয়ে এলজিইডি’র সড়ক নির্মান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • ১১৪ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ১ কিলোমিটার সড়কে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৮ লাখ ২৬ হাজার টাকা। পাকাকরণ কাজে ব্যবহার করা হচ্ছে বহু বছরের পুরাতন নি¤œমানের ইট,বালি, খোয়া। ভাটা থেকে সরাসরি পরিত্যক্ত মাটি মিশ্রিত ইট নিয়ে রাস্তায় ফেলা হয়েছে। নিম্নমানের ইট দিয়ে এজিং এর কাজ সমাপ্ত করলেও রাস্তার পাশে কোনরকম দায়সারা করে মাটির কাজ করা হয়েছে। এদিকে উপজেলা এলজিইডি অফিসের আদেশ অমান্য করে ঠিকাদার ইচ্ছামত কাজ করছে বলে অভিযোগ উঠেছে। তবে ঠিকাদার বলছে, সিডিউল অনুযায়ী কাজ চলছে।

সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের দুধসর গ্রামের কাঠালতলা থেকে দক্ষিনের ১ কিলোমিটার সড়কে ৬৮ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে এলজিইডি সড়কের পাকাকরণ কাজে বহু বছরের পুরাতন ও নিম্নমানের ইট,বালি, খোয়া ব্যবহার করা হচ্ছে। কাজের সাইডে কোথাও খোয়া ভাঙ্গার দৃশ্য চোখে পড়েনি। বর্ষা মৌসুমে যে কোন সময় রাস্তা ধ্বসে খালের সাথে মিশে যেতে পারে। সড়কের কাজে ব্যবহৃত নি¤œমানের ইট, খোয়া ও বালু দেখে মনে হচ্ছে পোড়া মাটির কাজ চলছে। দেখভালের দায়িত্ব উপজেলা এলজিইডি অফিসের থাকলেও তেমন তদারকি না করায় সুযোগে ঠিকাদার ইচ্ছামত কাজ করে যাচ্ছে।

দুধসর গ্রামের তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর তাদের গ্রামের রাস্তাটি নির্মান হচ্ছে। কাজটি গত জুনে শেষ হওয়ার কথা থাকলেও ২০ ভাগ কাজ হয়নি সড়কের। সড়কের পাশে ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন ডিপো নেই। বাইরের ইটভাটা থেকে বালি মিশ্রিত নি¤œমানের খোয়া দিয়ে চলছে ম্যাকাডোমের এ কাজ। এছাড়া কাজ শুরুর আগে পাঁচটি কালভার্ট নির্মানের কথা থাকলেও তা শুরু করা হয়নি।

দুধসর কাঠালতলা সড়ক নির্মানের তদারকি কর্মকর্তা শৈলকুপা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, এলাকাবাসী এ কাজটি নিয়ে অনেক অভিযোগ করেছেন। তিনিও দেখেছেন কাজের নির্মান সামগ্রী সম্পূর্ণটাই নি¤œমানের। সমস্ত নি¤œমানের সামগ্রী সরিয়ে নতুনভাবে কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়। কিন্তু তা না করে কাজ অব্যাহত রাখায় তিনি বিব্রতকর অবস্থায় আছেন। কাজের তদারকির অভিযোগ নিয়ে জানতে চাইলে জানান, সঠিক সময়ে কাজটি তদারকি করছেন ।

ঠিকাদারী প্রতিষ্ঠান র্সূর্য এন্টারপ্রাইজের মালিক কামরুজ্জামান লিটন জানান, তিনি নি¤œমানের কোন সামগ্রী দিয়ে সড়ক নির্মানের কাজ করছেন না। শৈলকুপা এলজিইডি অফিস থেকে যে নির্মান সামগ্রী অপসারন করতে বলা হয়েছে তা তিনি করেছেন । সড়ক নির্মানের পরে কালভার্ট নির্মান করবেন বলে জানান।
নি¤œমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মানের অভিযোগ নিয়ে শৈলকুপা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার বার সতর্ক করা হচ্ছে। সঠিকভাবে কাজ সম্পন্ন না হলে তার কাজের কোন অর্থ প্রদান করা হবে না।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিম্নমানের সামগ্রী দিয়ে এলজিইডি’র সড়ক নির্মান

আপডেটের সময় ০৫:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩