ভিয়েনা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প টাঙ্গাইলেও নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন : ইরান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নাগরপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে পলাতক সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপ

নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৭৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর, অসত্য ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এ নোটিশ পাঠান তিনি। মানহানিকর বক্তব্যের জন্য কেন তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে নাসীরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

নোটিশ পাঠানোর বিষয়টি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
ঢাকা/এসএস

জনপ্রিয়

এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

আপডেটের সময় ০১:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬